মহেশখালীতে বন্দুক ও দেশীয় অস্ত্র জব্দ

প্রকাশ :
সংশোধিত :

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন ধলঘাটপাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক ও ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিয়াম-উল-হক আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
tahjibulanam18@gmail.com


For all latest news, follow The Financial Express Google News channel.